দৈনিক ময়মনসিংহ: রাজনীতি

stay with dainikmymensingh.blogspot.com and watch update news and much more

ব্রেকিং নিউজ

Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Wednesday, August 23, 2017

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ময়মনসিংহে নানা কর্মসূচি পালিত।

9:33 AM 0
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ময়মনসিংহে নানা কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার রাত ১২টা ১ মিনিটে ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করে।
 
 
আজ সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালী আলোচনা সভা হয়। কর্মসূচিতে ভয়াবহ ওই নারকীয় হত্যায় জড়িত ও মদদদাতাদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এসে আলোচনা সভা হয়।
 
র্যালিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক খোকা , সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল , কবির উদ্দিন ভূইয়া, শিল্পপতি আমিনুল হক শামিম ,এম এ কুদ্দুস , জেসমিন মিনু, প্রমুখ ।নিহতদের স্মরণে ময়মনসিংহে প্রথম প্রহরে জেলা ছাত্রলীগ মোমবাতি প্রজ্জ্বলন এবং গাঙ্গিনারপাড় মোড় এলাকায় নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিব, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজ প্রমুখ।
Read More

Tuesday, August 15, 2017

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী

9:52 AM 0
ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ। দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে। ১৯৭৫ সালের শোকাবহ এইদিনে খুব ভোরে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও নাতি সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পৃথক বাণী দেন। জাতীয় শোক দিবসকে সামনে রেখে এ মাসের প্রথম দিন থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। সরকারিভাবে পালিত হচ্ছে দিবসটির বিভিন্ন কর্মসূচি। দিবসটিকে ইতিমধ্যেই সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মসূচির মধ্যে ১৫ই আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসহ বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পুুষ্পার্ঘ্য অর্পণ এবং সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করবে। এ ছাড়া ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের শাহাদাত বরণকারী সদস্য ও অন্যান্য শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া করবেন। গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া সেখানে ফাতেহা পাঠ, সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান এবং মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ, অধিদপ্তর ও সংস্থা জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি পালন করবে।
Read More

ময়মনসিংহে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা খুন

8:55 AM 0
ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এক ইউনিয়ন নেতাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ রাম নগর মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতের নাম মো. রইস উদ্দিন (৬০)। তিনি ধুরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার নিজ বাড়ির পাশের খালি মাঠে রইসকে একা পেয়ে কোদাল দিয়ে কুপিয়ে আহত করে প্রতিবেশী মোখলেছ (৪২)।

পরে স্থানীয়রা রইসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Read More

Post Top Ad