দৈনিক ময়মনসিংহ: বিধিধ

stay with dainikmymensingh.blogspot.com and watch update news and much more

ব্রেকিং নিউজ

Showing posts with label বিধিধ. Show all posts
Showing posts with label বিধিধ. Show all posts

Wednesday, August 23, 2017

জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে, ২ সেপ্টেম্বর ঈদ

9:46 PM 0
ময়মনসিংহঃ 
বাংলাদেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২ সেপ্টেম্বর শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
  চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার কথা জানান।
তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৮ সনের জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার জিলহজ্ব মাস শুরু হবে। সে হিসেবে আগামী ২ সেপ্টেম্বর হিজরি জিলহজ্ব মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এর আগে চাঁদ দেখা কমিটির সূত্র বাংলানিউজকে জানায়, বুধবার প্রথমে গোপালগঞ্জ, নরসিংদী এবং কক্সবাজারের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়। এরপর পর্যায়ক্রমে দেশের অধিকাংশ স্থান থেকেই চাঁদ দেখতে পাওয়ার কথা জানা যায়।
 
Read More

Tuesday, August 22, 2017

ময়মনসিংহে ভেজাল বিরোধী অভিযান

10:40 AM 0
স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ময়মনসিংহ জেলা কার্যালয় কর্তৃক নিয়মিত বাজার অভিযানে আজ সোম বার  ময়মনসিংহ সদরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৪ টি ফার্মেসিসহ ৯ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৮০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।


এসময় নষ্ট বেগুন,কাঁকরোল,পেঁপে,কালারযুক্ত সস ধ্বংস করা হয়।পরবর্তীতে উপস্থিত জনসাধারণ ও ব্যবসায়ীগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

উক্ত অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে সঙ্গে ছিলেন জেলা বাজার কর্মকর্তা ঝিল্লুল বারী,সদর স্যানিটারি ইন্সপেক্টার শামসুল আলম,ক্যাব সাধারণ সম্পাদক গোলাম রহমান ফিলিপ।সার্বিক সহযোগিতায় ছিল ময়মনসিংহ জেলা প্রশাসন। জনস্বার্থে উক্ত অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

 সূত্রঃ দৈনিক ময়মনসিংহ
Read More

Wednesday, August 16, 2017

ময়মনসিংহ আকুয়া বাইপাস থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

10:27 AM 0
ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া বাইপাস সড়ক এলাকা থেকে অজ্ঞাত ( ২২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মোফাজ্জল নামে এক শ্রমিককে আটক করে।
মঙ্গলবার ( ১৫ আগস্ট ) সকাল ১০ টার দিকে আকুয়া ইউনিয়নের বাড়েরা এলাকায় ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের পাশের এক বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে ইট ভাটায় কাজ করার জন্য কিছু শ্রমিক ওই রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। তখন তারা মৃতদেহ পানিতে বাসতে দেখে। পরে তারা স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ( মমেক ) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
সুত্রঃ
 দৈনিক
ময়মনসিংহ


Read More

Post Top Ad