দৈনিক ময়মনসিংহ

stay with dainikmymensingh.blogspot.com and watch update news and much more

ব্রেকিং নিউজ

Tuesday, August 15, 2017

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্টে সিরিজ ২০১৭

10:09 AM 0
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। সে সফরের জন্য আজ টেস্ট দল ঘোষণা করেছে ওজি ক্রিকেট বোর্ড। স্টিভ স্মিথকে অধিনায়ক করে ১৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড নিয়ে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া।
অ্যাশেজ সিরিজকে সামনে রেখে স্টার্ককে বিশ্রাম দেয়া হয়েছে। এছাড়া ভারদের বিপক্ষে বিধ্বংসী বোলার স্টিভ ও’কিফকে রাখা হয়নি দলে। 
১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

অস্ট্রেলিয়া স্কোয়াড:
স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেনশ ও ম্যাথু ওয়েড।
একনজরে সময়সূচি
১৮ আগস্ট-বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া
২২ থেকে ২৪ আগস্ট-ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ
২৭ থেকে ৩১ আগস্ট-ঢাকায় প্রথম টেস্ট
৪ থেকে ৮ সেপ্টেম্বর- চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট।
Read More

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী

9:52 AM 0
ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ। দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে। ১৯৭৫ সালের শোকাবহ এইদিনে খুব ভোরে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও নাতি সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পৃথক বাণী দেন। জাতীয় শোক দিবসকে সামনে রেখে এ মাসের প্রথম দিন থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। সরকারিভাবে পালিত হচ্ছে দিবসটির বিভিন্ন কর্মসূচি। দিবসটিকে ইতিমধ্যেই সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মসূচির মধ্যে ১৫ই আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসহ বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পুুষ্পার্ঘ্য অর্পণ এবং সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করবে। এ ছাড়া ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের শাহাদাত বরণকারী সদস্য ও অন্যান্য শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া করবেন। গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া সেখানে ফাতেহা পাঠ, সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান এবং মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ, অধিদপ্তর ও সংস্থা জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি পালন করবে।
Read More

ডেইলি স্টারে নিয়োগ

9:35 AM 0
ঢাকা: জ্যেষ্ঠ সাংবাদিক নিয়োগ দেবে দ্য ডেইলি স্টার অনলাইন।
* যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর। সাংবাদকতায় কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

* বেতন সীমা: আলোচনা সাপেক্ষ
* আবেদনের শেষ তারিখ: ১৮ আগস্ট, ২০১৭
আবেদন প্রক্রিয়া : ই-মেইলে (hr@thedailystar.net) আবেদনপত্র পাঠানো যাবে। এছাড়াও আবেদন করা যাবে এই ঠিকানায়- দ্য ডেইলি স্টার সেন্টার, ৬৪-৬৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫।
Read More

ময়মনসিংহে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা খুন

8:55 AM 0
ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এক ইউনিয়ন নেতাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ রাম নগর মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতের নাম মো. রইস উদ্দিন (৬০)। তিনি ধুরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার নিজ বাড়ির পাশের খালি মাঠে রইসকে একা পেয়ে কোদাল দিয়ে কুপিয়ে আহত করে প্রতিবেশী মোখলেছ (৪২)।

পরে স্থানীয়রা রইসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Read More

ময়মনসিংহ বিভাগ ইতিহাস ও ঐতিহ্যঃ

4:24 AM 0

ময়মনসিংহ  বিভাগ ইতিহাস ও ঐতিহ্যঃ

ময়মনসিংহ মধ্য বাংলাদেশে অবস্থিত একটি বিস্তৃত অঞ্চল। ১৯৭০ খ্রিস্টাব্দ অবধি ময়মনসিংহ জেলা ছিল বাংলাদেশের বৃহত্তম জেলা। অন্যদিকে ময়মনসিংহ শহরটি বাংলাদেশের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম। বাংলা সাহিত্যের অনেক প্রাচীন পুস্তকেও এই শহরের নামোল্লেখ দেখা যায়। ময়মনসিংহের ঐতিহ্যের প্রধান অঙ্গ হচ্ছে মৈমনসিংহ গীতিকা যা প্রাচীন পুঁথি ও লোকগাঁথার সংকলন হিসেবে প্রকাশিত হয়েছে। ময়মনসিংহ বলতে এখানে সমগ্র বৃহত্তর ময়মনসিংহ (বর্তমান ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ এবং গাজীপুর জেলা) বোঝানো হয়েছে। এখানে প্রাচীনকাল বিবেচনায় নিলে এই অঞ্চলগুলোকে পৃথকভাবে দেখার অবকাশ নেই। 


শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যের সূতিকাগার বৃহত্তর ময়মনসিংহ জেলা ১৭৮৭ সালের ১মে জেলা হিসেবে জন্মের পর বর্তমান ময়মনসিংহের আদল পায় ১৯৮৪ সালে। উত্তরে গারো পাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলা বেষ্টিত ময়মনসিংহ জেলার ভৌগোলিক পরিবেশ বিচিত্র হওয়ায় বলা হয়-‘‘হাওর, জঙ্গল, মইষের শিং-এ নিয়ে ময়মনসিং। ৪,৭৮৭ বর্গমাইলের রত্নগর্ভা এ জেলার প্রাণবন্ত মানুষের পরিচয় পাওয়া যায় এর নামের মাঝেই- My-men-sing অর্থাৎ আমার লোকেরা গান গায়। মহুয়া-মলুয়ার দেশ ময়মনসিংহের পূর্ব নাম ছিল নাসিরাবাদ। মোঘল আমলে মোমেনশাহ নামে একজন সাধকের নামে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী- কালের বিবর্তনে যা ময়মনসিংহ নামে পরিচিতি লাভ করে। ময়মনসিংহ শহরের পাশ দিয়েই বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। এ নদের সৌন্দর্যে মুগ্ধ হয়েই শিল্পাচার্য জয়নুল আবেদীন বহু ছবি এঁকেছিলেন। এখানকার বহু স্থাপনায় প্রাচীন নির্মাণ শৈলীর ছোঁয়া রয়েছে। আছে কালের সাক্ষী স্বরূপ ভগ্ন জমিদার বাড়ী। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিও জড়িয়ে আছে এ জেলার ত্রিশাল উপজেলার সাথে। সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যে সমৃদ্ধ আর বৈচিত্র্যপূর্ণ জনগোষ্ঠির এক জনপদ এ ময়মনসিংহ জেলা।
Read More

Post Top Ad